ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংক্ষিপ্ত সফরে কাপ্তাইয়ে মার্কিন রাষ্ট্রদূত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ২:৪
মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপির তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে কাপ্তাইয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রবিবার (৫ মার্চ) সকালে সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান অভ্যর্থনা জানান। 
 
এসময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা শালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ  মার্কিন রাষ্ট্রদূত এর সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
 
পরে প্রজেক্ট এর কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। এছাড়া বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন