উলিপুরে ২৭তম বই মেলার উদ্বোধন
‘‘তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর’’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহ ব্যাপী ২৭তম বই মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন, প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
ফ্রেন্ডস ফেয়ারের সদস্য জুলফিকার আলীর সঞ্চালনায় ও বিশিষ্ট নাট্যকার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, বাংলাদেশ বিমানের সাবেক জেনারেল ম্যানেজার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি’র সাবেক মহাসচিব সাইদুল আবেদিন ডলার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, ইতিহাস বিষয়ক গবেষক ও লেখক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী তপন সেন গুপ্ত প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied