ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তিস্তার চরে বাদাম নিড়ানিতে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-৩-২০২৩ বিকাল ৫:৪৮

কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় ভেসে উঠা চরে বাদাম নিড়ানিতে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। বাদামের গাছ অনেক ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা যায়। তবে তেল, সার ও কীটনাশক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বাদাম চাষ করতে হিমশিম খেতে হচ্ছে বাদাম চাষিদের।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে উপজেলায় বাদাম চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৪'শ ৮০ হেক্টর। প্রায় ৩'শ হেক্টর এর বেশি অর্জিত হয়েছে। যা এখনও চলমান আছে। উপজেলা কৃষি অফিস থেকে ১'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রনোদনা হিসাবে চিনা বাদামের বীজ ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেয়া হয়েছে।
সরেজমিন শুক্রবার (৩ মার্চ) উপজেলায় তিস্তার চরে ভেসে উঠা চর গুলোতে গিয়ে দেখা যায়, জমিতে বাদাম লাগানোর কাজ প্রায় শেষ। এখন বাদাম নিড়ানিতে ব্যাস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। তারা বলেন এখন বাদাম গাছের ক্ষতিকর ঘাস অনেক দেখা দিয়েছে সে ঘাস দমন করতে সারাদিন পরিশ্রম করে যাচ্ছি। এবারে ফলন অনেক ভালো দেখা যাচ্ছে।
উপজেলার গোড়াইপিয়ারের চরের ফজলু মিয়া বলেন আমি প্রায় ১ একর ৫০ শতক জমিতে বাদামের চাষ করেছি। ফলন ভালই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৩৮ হাজার টাকা। বাদাম উঠানো পর্যন্ত মোট খরচ হবে প্রায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। এবারে বাদামের ফলন ভালই দেখা যাচ্ছে। পরিবেশ অনুকুল থাকলে বাদামের আশা করছেন প্রায় ৩৫ মোণ। যার বাজার মূল্য ১ হাজার হলে মোট আয় হবে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। লাভের আশা করছেন প্রায় ৮০ হাজার থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত। 
এছাড়া তিস্তার চর গুলোর মধ্যে দলদলিয়ার চর, জুয়ান সতরার চর, পানিয়ালের চর, হোকডাঙ্গার চর, টিপমার চর, বজরার চর, সাতালস্কারের চরের বাদাম চাষিদের মধ্যে 
মিনা মিয়া, হাসেন আলী, ফোয়াজ মোন্ডল সহ আরও অনেক বলেন, বাদাম চাষ একটি লাভজনক ফসল। এবারে বাদামের ফলন ভালো হলে অনেক লাভবান হতে পারব। তবে বাজারে কিছু অসাধু ব্যাবসায়ীদের কারণে তেল, সার ও কীটনাশকসহ অন্যান্য সামগ্রীর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাদাম চাষ করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবারে বাদাম চাষের চাহিদা অনেক বেড়েছে। প্রায় ১'শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রনোদনা হিসাবে ১০ কেজি চিনা বাদামের বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবং বাদামের ফলন ভালো হলে বাজার দর ভালো থাকলে বাদাম চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির