আওয়ামী লীগকে এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেবো না: ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার এখনো হয়নি। কারণ সাগর রুনি সরকারের জালানি খাতে শতকোটি টাকার লুটপাট জেনে ফেলেছিল তাই তাদেরকে হত্যা করা হয়েছিল। তেমনিভাবে হলমার্কের দুর্নীতি যখন প্রকাশ হলো তখনই রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটলো। এগুলো একটার সাথে একটার যোগাযোগ রয়েছে। দেশে যখন সরকারের দুর্নীতির কোন ঘটনা প্রকাশ পায় তখনই সরকার পরিকল্পিতভাবে আরেকটা অঘটন ঘটিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়। এখন নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন একটা সংলাপ সংলাপ খেলা খেলতে চাচ্ছে। ২০১৮ সালেও তারা এ ধরনের একটি সংলাপ খেলা খেলেছিলো। এই সংলাপের আড়ালে একটা ব্লু প্রিন্টের মাধ্যমে আমরা যারা নির্বাচন করব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আওয়ামীলীগকে এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেবো না। এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
তিনি রবিবার (৫ মার্চ) দুপুরে জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষনাপত্র বাতিল করে দিয়েছে সরকার। ইতিপূর্বেও আমার দেশ সহ বিভিন্ন গণমাধ্যম বন্ধ করা হয়েছিল। বর্তমান নিশিরাতের সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম হিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ। এটি মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত।
তিনি অবিলম্বে দিনকাল ও আমার দেশ সহ বন্ধ গণমাধ্যমের ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষনাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং এ্যাবের সভাপতি ইঞ্জি, সেলিম মো. জানে আলমের সঞ্চালনায় মতবিনিময় করেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিএনপি নেতা ইঞ্জি. বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি এম এ সাফা চৌধুরী, ড্যাব নেতা ডা. মো. ঈসা চৌধুরী, ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ, বিএনপি নেতা মন্জুর রহমান চৌধুরী, ইদ্রিস আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, নুরুল মোস্তফা কাজী, জীবন মুছা, এম এ হোসেন, এফ এ এফ রুমি, আকতার হোসেন, ব্যবসায়ী নেতা মাহবুব রানা, সালাউদ্দীন আলী, রোটারিয়ান জসিম উদ্দিন, তাতীদল নেতা মনিরুজ্জামান টিটু, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, এম এ জলিল, এন মো. রিমন প্রমূখ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied