ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরাল ধুয়ে মুছে পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৫-৩-২০২৩ রাত ৮:৫৪

ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার (০৫ মার্চ) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিভাষ্কর্য "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি চালিয়েছে নেতাকর্মীরা। ধুলোবালি ও ময়লা জমে থাকা "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার করেছে তারা। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান কর্মনূচিতে শাহিন আলম, রিয়ন মিয়া, বিপুল হোসাইন, মেজবাহসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ক্যাম্পাসের স্মৃতিসৌধ, বইমেলা স্টল ও কিক্রেট মাঠে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ''ক্লিন ক্যাম্পাস; সেভ ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে পিতা মুজিবের ম্যুরালের পাদদেশ সহ তার চারপাশ পরিস্কার করেছি। ছাত্রলীগ সব সময় সৃজনশীল এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে থাকে৷ আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড