ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দুদকের মামলায় নোয়াখালীতে ব্যবসায়ীর ১০ বছর জেল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ১২:৮

সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা মামলায় ওমর ফারুক নামের এক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় তাকে ৮ লাখ টাকা অর্থদ- করা হয়েছে।

দ-প্রাপ্ত ওমর ফারুক ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের জমাদার বাড়ির সিরাজ উল্যার ছেলে।

রোববার (৫ মার্চ) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক লিমিটেড মহিপাল ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক আবুল কাশেমের সহযোগিতায় মেসার্স নিউ দেশ টেলিকম অ্যান্ড কম্পিউটারের ভূয়া স্বত্ত্বাধিকারীর কাগজপত্র তৈরি করে ব্যবসায়ী ওমর ফারুক। পরে ওই ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় গত ২০১১ সালের ১০ অক্টোবর সোনালী ব্যাংকের মহিপাল শাখার চলতি হিসাব নং ১৩৮৫ এর মাধ্যমে চার লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল কাশেম ও টাকা উত্তোলনকারী ওমর ফারুককে। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুদকের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত চলাকালীন সময় আসামি আবুল কাশেম মারা যাওয়ার কারণে ব্যবসায়ী ওমর ফারুকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. তালেবুর রহমান।

দুদকের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি ওমর ফারুককে দ-বিধি ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদ-, ৭ লাখ টাকা অর্থদ- এবং ৪৬৮ ধারায় আরও ৫ বছর এবং ১ লাখ টাকা অর্থদ- করেন এবং আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত