ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাথরঘাটায় মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যূদের নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ১২:৪১
বরগুনার পাথরঘাটায় মাদক, দেহ ব্যবসায়ী ও ভূমিদস্যূ জাহানারা বেগমের নির্যাতনের বিরুদ্ধে- সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি।
সোমবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে হেমায়েত আকন নামের এক কৃষক এ সংবাদ সম্মেলন করেন।
 
ভুক্তভোগী হেমায়েত আকনের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে। তিনি বলেন প্রতিবেশি পান্না বেপারীর স্ত্রী জাহানারা বেগমের মেয়ের বাড়ি আমার বাড়ির সাথে । জাহানারাও তার ২ মেয়ে এবং তার বোন ফিরোজা  এক এক জনের জমি দখল করে গত বছর সেলিম খলিফা, শাজাহান খলিফা, ছিদ্দিক খলিফার জমি রাতে মাটি কেটে দখল করে। কিছু দিন আগে রুপা মল্লিকের জমি দখল করতে যায় যাহা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বিচারধীন আছে।
 
সংবাদ সম্মেলনে হেমায়েত বলেন, স্থানীয় জাহানারা বেগমের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে তার মেয়ে আমার প্রতি বেশি জাহানারা তার মেয়েদের কে নিয়া ৩/৩/২০২৩ রোজশুক্রবার বেলা ১২ টার সময় আমার সীমানায় বেড়া দিয়ে ৭ হাত জমি দখল করে। এ জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাছাড়া ওই জাহানারা এলাকায় অনৈতিক কাজ করছে এবং মাদক ব্যবসার সাথেও লিপ্ত। তাদের বিরুদ্ধে এলাকায় মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এর আগে ০৪/৯/২০০৩ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদে জাহানারা দেহ ও মাদক ব্যবসায়ী হওয়ায় রেজুলেশন করেছিলেন যাহার রেজুলেশনে নং১৬১ এবং জাহানারা বেগমের নামে দৈনিক সমকালে দেহ ব্যবসা শিরোনামে ১৯ মে ২০১৪ রোজ সোমবার  খবর প্রকাশিত হয়। জাহানারা যে জমিতে বসতঘর ও দোকান ঘর এবং তার বোনের ছেলে ঘর উঠাইয়া থাকে তাহা অন্য মানুষের জায়গা।
 
ভুক্তভোগী হেমায়েত আকন আরো জানান যে, দীর্ঘদিন বিভিন্ন ধরেনের নির্যাতনের মাধ্যমে আমি ও আমার পরিবার আমার নিজ বাড়িতে বসবাসের মানসিকতা হারিয়ে ফেলেছি, যে কোন সময়েই আমাদের উপরে নির্যাতন চালাতে পারে তাই আমি নির্যাতনকারির সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক