ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের নারানগিরি উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ২:৫০
কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।  
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
 
এসময় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরীর  সভাপতিত্বে এবং শিক্ষক শামীমা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। 
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর পূর্বে বিদ্যালয়ের  শিক্ষক ও সংগীতশিল্পি বিপুল বড়ুয়ার পরিচালনায় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের তৈরিকৃত সৃজনশীল হাউজ পরিদর্শন করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন