ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পুলিশের জালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৫-২০২১ বিকাল ৫:৪৯
দিনাজপুরের বিরামপুরে প্রাইভেটকারে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-গ ৩৭-৬০৫২ নম্বরের একটি কালো রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন- পৌর শহরের প্রফেসরপাড়া (বসুন্ধরা) মহল্লার সাইফুল ইসলামের ছেলে কারচালক সুমন হোসেন (২৯) এবং উপজেলার কাটলা ইউপির মাধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেন ওরফে আলো (২৬)।
 
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আজ শনিবার (২৯ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তবর্তী এলাকা কাটলা হতে প্রাইভেটকারে বিপুল পরিমাণ ফেনসিডিল অন্যত্র পাচারের উদ্দেশে বিরামপুর শহরের দিকে রওনা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের কলাবাগান মোড়ে অবস্থান নেই। এমন সময় কালো রংয়ের একটি প্রাইভেটকার এলে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। কিন্তু চালক গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চালক সুমনকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যমতে কারটির পেছনের বক্সে ১০টি লাল বস্তায় মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক সরবরাহকারী আলমগীর হোসেন ওরফে আলোকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক শনিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার