অভয়নগরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে
অভয়নগরে এক গৃহবধূর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড বুইকারা এলাকার রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহতের নাম শুকুরণ বেগম(২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মোঃ রফিকের মেয়ে। স্থানীয়রা জানান,ইজিবাইক চালক বিল্লাল হাসান তার স্ত্রী শুকুরণকে প্রায় মারপিট করেন। প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো তাদের ভেতরে। নিহত শুকুরণ বেগম এর ভাই রায়হান হাসান জানান,আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমার বোনের ২ সন্তান ফাহাদ (৫) সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, সকাল ১০ টায় এক গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এটা হত্যা নাকী আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied