ইবিতে ইংরেজি বিভাগের পুনর্মিলনী ১০ মার্চ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের পুনর্মিলনী আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (০৬ মার্চ) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগ সূত্রে জানা গেছে, পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তনদের স্মৃতিচারণসহ নানা আয়োজন করা হবে। এতে বিভাগের ২৫ টি ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন ও সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী এবং বিভাগের অধ্যাপক ও সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলন চলাকালে অনলাইনে যুক্ত ছিলেন ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এইচপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড এর পরিচালক সৈয়দ মনোয়ার আজাদ, পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিউনিকেশন সাব-কমিটির আহবায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন (সানী) এবং সাব-কমিটির সদস্য ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী পরিচালক আবদুল্লাহ ওয়ারিশ (মিরাজ)।
এসময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, প্রচার- সম্পাদক মুতাসিম বিল্লাহ রিয়াদসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে পূনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন