আইকিউএসি'র আয়োজনে পবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল এর আয়োজনে দিনব্যাপী “প্রিপারিং ইউনিভার্সিটিস ফর দ্য ফিউচার; বাজেট ম্যানেজমেন্ট, রিসার্চ গ্রান্ট এন্ড অডিট রেজুলেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস'র সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
প্রধান অতিথি’র বক্তৃতায় প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। উচ্চ শিক্ষা হতে হবে মান সম্মত। বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই গবেষণায় গুরত্ব দিতে হবে, আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরীতে আমাদেরকে শিক্ষা, নৈতিকতা, স্বচ্ছতা ও গবেষণায় গুরত্বারোপ করে বলেন নিজেদেরকে ভিশন ২০৪১ বাস্তবায়নে দক্ষ শিক্ষক ও গবেষক তৈরী করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল এর পরিচালক (অ. দা.) প্রফেসর ড. কামরুল হাসান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. কুমার দেবাশীষ দত্ত।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied