ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা ডিএফএ এর দায়িত্ব ভার গ্রহণ করলেন নবনির্বাচিত সভাপতি এখলাস উদ্দিন সুজন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ রাত ৮:৫৮

 "তারুণ্যে আসুক ফুটবল বাঁচুক" স্লোগান নিয়ে গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩  চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে, নবনির্বাচিত কমিটির নিকট গতকাল আনুমানিক দপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা ডিএফএ অফিসে সদ্য বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু  দায়িত্বভার বুঝিয়ে দেন। 

এসময় নবনির্বাচিত ডিএফএ সভাপতি এখলাছ উদ্দীন সুজন এর সাথে নির্বাচিত কমিটির সহসভাপতিদ্বয় যথাক্রমে  রেজাউল হক জোয়ার্দার ও  ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দার সহ নির্বাচিত নির্বাহী সদস্য  শফিকুল ইসলাম মালেক, শেখ রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নিজেস্ব সম্পত্তি হিসাবে দুটি অফিস টেবিল, ১৫ টি অফিস চেয়ার, ৫০ টি মেলামাইন প্লেট, একটি আলমারি, একটি কম্পিউটার, এক জোড়া গোল পোস্টের নেট, দুটি ট্রফি ও ব্যাংকে গচ্ছিত ৪৯১৫/- টাকাসহ আনুষঙ্গিক ফাইলপত্র নতুন কমিটির নিকট হস্তান্তর করা হয়। 
 
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য জেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক, বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ফুটবল প্রেমী ও সাবেক কৃতি খেলোয়াড়, জেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ  চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক হুইফ সোলায়মান হক জোয়ার্দার সেলুন,  সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃতি খেলোয়াড়, ক্রীড়া সংগঠিক  রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন , বর্তমান চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার বিচক্ষন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক জনাব নঈম হাসান জোয়ার্দ্দার, ক্রীড়া প্রেমী জেলা প্রশাসক মহদয় ও জেলা পুলিশ সুপার এবং ফুটবলের কৃতিপুরুষ সরোয়ার হোসেন মধু ওস্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে চুয়াডাঙ্গার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। নবনির্বাচিত সভাপতি বলেন গঠনতন্ত্র মোতাবেক দ্রুতই কমিটির পরিচিতি সভা ও লীগ পরিচালনা সম্পর্কিত উপকমিটি গঠন করা হবে। নবনির্বাচিত কমিটি ক্রীড়ার উন্নয়নে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করেন এবং ধন্যবাদ দেন। 
পরিশেষে নবনির্বাচিত কমিটি সকলকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান শেষ করেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির