ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করলো সাউথইস্ট ব্যাংক


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ রাত ৯:৫
আর্থিক সচেতনতা তৈরী, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তি এবং প্রবাসী আয় বৈধ পথে প্রেরণে  উৎসাহিত করার লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৩ পালন করলো  সাউথইস্ট ব্যাংক, চট্টগ্রামের লোহাগাড়া শাখা।
 
৬ মার্চ, সোমবার বিকালে ব্যাংক প্রাঙ্গনে এ দিবসটি পালন উপলক্ষ্যে শাখা ব্যবস্হাপক ও এ.ভি.পি এ.এইস.এম. ইফতেখার উদ্দীন চৌধুরী'র সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মোজাহিদ হোছাইন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির। 
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ছোটন কান্তি দত্ত, সিনিয়র অফিসার রিপন কান্তি বড়ুয়া, অভিজিৎ ভট্টাচার্য,ও  অফিসার নুরুল আলম ফরায়েজী, অধ্যাপক জয় বড়ুয়া, সাংবাদিক জমির উদ্দীন,  ব্যবসায়ী  মো: সোহেল, তসলিম উদ্দীন, আ.ন.ম আবদুল্লাহ বাবলু, শাহ আলম, মো আবু তাহের,   আবদুল লতিফ, মো : ইয়াছিন,  মো : জসিম উদ্দীন, ফাহাদ ইবনে হাশেম, আরিফুল ইসলাম,  মো: ফরিদ, মো: বেলাল, মহি উদ্দীন, মাস্টার নরেন দাশ,  প্রবাসী সাইফুদ্দীন ইউসুফ,  প্রমুখ। 
 
সভায় ব্যাংকের পক্ষ থেকে বক্তরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ও দেশকে স্বনির্ভর করতে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে প্রেরণের গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের জন্য ব্যাংক কতৃর্ক প্রদত্ত নানা ধরনের সেবা ও  সুবিধাসমূহ  তুলে ধরেন।  পাশাপাশি সঞ্চয়  বা ঋণ নেয়ার সময়  নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে জনসাধারণকে অনুরোধ জানান। তা না হলে আর্থিক ঝুকি থাকতে পারে। একই সাথে ঋণ নিয়ে তা সঠিকভাবে  পরিশোধ করা বা রেগুলার কিস্তি দেবারও আহ্বান জানান। এছাড়াও বিনিয়োগের বিভিন্ন দিকসমুহ নিয়ে আলোচনা ও সঞ্চয়ের নানান সুযোগ সুবিধার বিষয়ে  সবাইকে অবগত করা হয়। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রায় শতাধিক গ্রাহক উপস্হিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়