ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিনম্র শ্রদ্ধায় ইবিতে বঙ্গবন্ধুর ভাষণ দিবস পালিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ১২:৪১

বিনম্র শ্রদ্ধার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ১০টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), শাখা ছাত্রলীগ ও আবাসিক হলসমূহের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং হল কর্তৃপক্ষের আয়োজনে স্ব স্ব হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (যোহর ও আসরের নামাজের সময় ব্যতীত) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে