ভেদরগঞ্জে সরকারি খালে অবৈধ বেড়িবাঁধ দখলমুক্ত করলেন ইউএনও
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মলিক কান্দিতে চলমান সরকারি খাল বন্ধ করে বাড়ির অবৈধ রাস্তা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৬ই মার্চ) সখিপুর ডাকবাংলা সড়কের পশ্চিম পাশে মলিক কান্দি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে খাল দখল করে ৬ টি বাড়ির রাস্তা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করে খালটি পুনরায় পানি প্রবাহের ব্যবস্থা করে।জানা যায়, রাস্তাগুলো নির্মান করেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। এতে করে পানি প্রবাহ বন্ধ হয়ে স্থানীয় কৃষকের নানা ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। খালটিতে রাতের আধারে একের অধিক বেড়িবাঁধ দিয়ে বসত বাড়িতে চলাচলের রাস্তা নির্মান করেছে বলে জানা যায়। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে খালটি দখল মুক্ত করে।
এ দিকে খালটি দখল মুক্ত হওয়ায় স্থানীয় কৃষকের মুখে হাসি এবং স্বস্তি ফিরেছে। এবং বর্ষার সময় এখানের বিলের পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হত। এখন থেকে সেখানে কৃষকদের পানির কারনে চাষাবাদ করতে কোন অসুবিধা হবে না।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি খাল বন্ধ করা আইনগতভাবে বিধিনিষেধ রয়েছে।বিষয়টি আমি জেনে তাৎক্ষনিক ভাবে আজকে এখানে এক্সাকাভেটর নিয়ে খালের বেড়িবাদের রাস্তাগুলি উচ্ছেদ করলাম। মাননীয় প্রাধানমন্ত্রী স্বপ্ন কৃষি খাতে বিপ্লব ঘটাতে অবৈধ খালগুলি দখল মুক্ত করতে হবে। এ এলাকার কয়েকশ বিঘা কৃষি জমি রয়েছে। তাই বর্ষার সময় পানি বন্ধ হয়ে জমিতে পানির জলাবদ্ধতা হত। কৃষকদের ফসল নষ্ট হত। তাই এই ধরনের খাল দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাল দখলকারীদের আগামীতে কঠিন পদক্ষেপ নেয়া হবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সখিপুর ইউনিয়ন তহসিলদার সুদেব দাস।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied