নোয়াখালীতে কথিত জিনের বাদশা গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক প্রতারক কথিত জিনের বাদশাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।
মঙ্গবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে ভন্ড প্রতারক কথিত জিনের বাদশাকে গ্রেফতার করা হয়। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজির কারসাজি করে প্রতারণা মূলকভাবে ৮ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারামা থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন