ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৭-৩-২০২৩ রাত ৯:৫১
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে কিশামত মালতিবাড়ী নামকস্থানে একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত যুবক উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিববাড়ী পাখিমারিরটারী এলাকার আফতাফ খলিফার ছেলে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে  পুকুরে ফেলে রাখেন। এ কারনে লাশের দূর্গন্ধ ছড়িয়েছে। এদিকে মরদেহ পুকুরে ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন। 
এলাকাবাসী মেহেদী হাসান, সিরাজুল ইসলাম ও জুয়েল রানাসহ অনেকে জানান, দুইদিন পূর্বে (রোববার) সকালে শিববাড়ী বাজারে আরিফ হোসেনের সাথে তাদের দেখা হয়েছিল। ওই দিনের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আরিফ পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে। 
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির