ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে সালিশিকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনার এক সপ্তাহে গ্রেপ্তার হয়নি কেউ, জনমনে ক্ষোভ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ১:৪১

বিচার সালিশের রায় বিপক্ষে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশি বৈঠকের বিচারক কে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় ৯ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। আহতরা হলেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মৃত নুর ইসলামের ছেলে ফজুললহক (৫০) ও তার ভাই সামসুল হক (৪৮)।

 আহত সালিশি বৈঠকের বিচারক ফজলুল হকের ছেলে ও মামলার বাদী ফেরদৌস ভুইয়া জানান, বড়ালু পাড়াগাঁও এলাকার নুর আলম ও স্বাধীনদের মধ্যে বিরোধের বিষয়ে গত ১ মার্চ বিকালে নুর আলমের বাড়িতে মিমাংসা করার লক্ষ্যে বিচার শালিসে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় তার বাবা ফজলুল হক ছিলেন বিচারের সভাপতি। ওই বিচারে নুর আলমের বিপক্ষে রায় চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শালিসে থাকা আমার বাবার উপর। এ সময় নুর আলমসহ তার বাড়িতে থাকা শাহিন ভূঁইয়া, শাকিল ভূঁইয়া, আসিফ, ইউনুছ, শিমুলসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে আমার বাবা ফজলুল হকের উপর হামলা চালায়। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে ফজলুল হককে গুরুতর জখম করে। এসময় ফজলুল হকের ভাই সামসুল হক এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তার বাবা ফজলুল হক ও চাচা সামসুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তার বাবা ফজলুল হক ও চাচা সামসুল হককে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। তারা দুইজনেই পঙ্গু হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন,  এ ঘটনায় আহত ফজলুল হকের ছেলে ফেরদৌস ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার