ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে গোলাম মহীউদ্দীন কমল স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ১:৪৬
মানিকগঞ্জের হরিরামপুরে গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে।
 
৫ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ৮ মার্চ ২০২৩ ইং বিকেল ৫ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে রাবেয়া কমল স্মৃতি শিশু বিকাশ কেন্দ্র এর ভিত্তি প্রস্তর স্থাপন, বার্ষিক মিলাদ মাহফিল, আলোচনা, হামদ, নাত ও গীতা পাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
হরিরামপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন, এ্যাডভোকেট, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, সিঙ্গাইর থানা অফিসার ইনচার্জ মিজানুর ইসলাম প্রমুখ।
 
প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত বিদ্যালয়ে বাৎসরিক মিলাদ মাহফিল, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত