ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাড়াশে লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের টহল 


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৫:৪০

সিরাজগঞ্জের তাড়াশে লকডাউন বাস্তবায়ন করতে বিভিন্ন হাট-বাজার ও বিনোদন কেন্দ্রে প্রশাসনের টহল অব্যাহত আছে। শনিবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার বিনোদন কেন্দ্র কুন্দইল ব্রিজ, হাটিকুমরুল টু বনপাড়া মহাসড়কের ৮ ও ৯নং ব্রিজসহ বিভিন্ন হাট-বাজারে টহল দিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।

জানা গেছে, লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে বিনা প্রয়োজনে বা‍ইরে বের হওয়ার বিষয়ে তিনি জনগনকে সচেতন করে সতর্ক করছেন। এছাড়াও তিনি মুখে মাস্ক না পরার জন্য ৮ জনকে ভ্রাম্যমাণ ‍আদালতের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। পরে তিনি সন্ধ্যা ৭টার দিকে সগুনা ইউনিয়নের ধামাইচ বাজারে জনগণকে সচেতন করতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

জামান / জামান

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি