পাবিপ্রবিতে রসায়ন বিভাগের অধ্যাপককে বিদায় সংবর্ধনা প্রদান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, বিজ্ঞান অনুষেেদর ডিন অধ্যাপক ড. মোঃ খায়রুল আলম এবং সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান হাবীব। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদ।
বিদায়ী শিক্ষককে রসায়ন সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রতি ব্যাচ থেকে উপহার প্রদানের মধ্য দিয়ে অ্যাকাডেমিক ভবনের গ্যালারি ২ তে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক রতন কুমার পাল, প্রক্টর ড. মো. কামাল হোসেন, বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তরুণদের স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখাতে হবে। তোমাদের মাধ্যমেই দেশ আগাবে। সময়কে কাজে লাগানো এবং সময়ানুবর্তী হতে হবে। নিজেকে প্রশ্ন করা, যে আমি শুদ্ধ আছি কিনা, নিজেকে শুদ্ধ করে, ভুলগুলো শুধরাতে হবে। তিনি বিদায়ী শিক্ষক সম্পর্কে বলেন, আপনি শিক্ষার্থীদের মধ্যে আলো জ্বালাতে পেরেছেন, এই আলো আপনার শিক্ষার্থীরা তাদের জীবনে ধারণ করবে। আপনার দেখানো পথে তারা এগিয়ে যাবে। তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষকরা কখনো অবসর গ্রহণ করেননা। তারা সারাজীবনই শিক্ষক এবং তরুণ। শিক্ষকরা আমাদের আদর্শ ও পথ প্রদর্শক। আদর্শ শিক্ষকের দেখানো পথেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সময়কে কাজে লাগাতে হবে।
বিদায়ী শিক্ষক রঞ্জিত কুমার বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়ের ব্যাপারে তোমাদের সচেতন হতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। যেকোনো খারাপ কর্মকান্ড থেকে নিজেকে দূরে রাখবে। তিনি বিভাগের এমন ভালোবাসার নিদর্শনে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ইমন হোসেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি