শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে-সাবানা মালেক
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হয়। তাই মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে। নিজের মেধাকে বিকাশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সহধর্মিনী সাবানা মালেক।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১০৫তম বার্ষিকী ক্রীয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবানা মালেক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনার অধিকতর মনোযোগী হতে হবে। তিনি বলেন, শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তবেই ভালো ফলের পাশাপাশি জ্ঞান অর্জন সম্ভব হবে। এ সময় যৌতুক বিহীন ও বাল্যবিয়ে করবে না এবং মাদক কে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপি'র সহধর্মিনী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবানা মালেকের নিকট শপথ করেন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা।
বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছালত জামান খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহকারী কমিশনার (ভুমি) খায়রুন্নাহার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস,জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ,বালিয়াটী ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ ও বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied