চাঁপাইনবাবগঞ্জে টাকা ফেরতের দাবীতে ভূয়া এনজিও মধুমতির বিরুদ্ধে প্রায় ১ হাজার ভুক্তভোগী গ্রাহকদের মানব বন্ধন
শিবগঞ্জে অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচী পালন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদাণ করেন।
ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কর্মসূচিতে সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।এ সময় অনেকের হাতে মধুমতি এনজিও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকার্ড দেখা গেছে। এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অর্জিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
অবস্থান কমসূচিতে অংশগ্রহণ কারী তরিকুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে ৪ লাখ টাকা আমানত রেখে সে টাকা পাচ্ছেন না। তিনি দ্রুত টাকা ফেরতের দাবী জানান।অপর অংশগ্রহণ মমিন জানান, আমাদের কষ্টের টাকা মেরে দিয়ে অস্ত্র মামলায় জেলে অসুস্থতার ভান করে আরাম আয়েশে থাকা মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে দ্রত ব্যবস্থা নিতে হবে।
অপর ভুক্তভোগী রুবেল হক মধুমতি সহ একের পর এক এনজিও মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে থাকায় প্রশাসনকে এসব এনজিও গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি দেন ভুক্তভোগীরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন আমি মধুমতি এনজিওর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে স্বাক্ষাত করে হিসাব নিকাশ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো এবং আইননুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করবো। যাতে করে গ্রাহকেরা তাদের নায্য টাকা ফেরত পায়। উল্লেখ্য যে মধুমতি এনজিও তার ৪৬টি শাখার প্রায় ৩০হাজার গ্রাহকের ১০৭কোটি টাকা সহ মোট প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাত করেছে।গ্রাহকরা দীর্ঘদিন যাবত হয়রানীর শিকার হচ্ছ। প্রসঙ্গত; গতবছরের ১৭ নভেম্বর মধু মতি এনজিও পরিচালক মাসুদ রানা অস্ত্র সহ গোমস্তাপুরে গ্রেফতারের পর গ্রাহকদের আমানতের প্রায় শতাধিক কোটি টাকা উদ্ধার নিয়ে শঙ্কা দেখা দেয়।এর কয়েক মাস আগে নিবন্ধনের শর্ত ভাঙ্গার অভিযোগে এ এনজিও টির সমবায় কার্যালয় থেকে পাওয়া নিবন্ধন বাতিল করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied