ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-৩-২০২৩ দুপুর ৩:৫

 " স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প -অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যদের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মহড়ায় ভূমিকম্পে উদ্ধারকার্য, অগ্নি নির্বাপন, প্রাকৃতিক দুর্যোগে ব্যবহৃত সরঞ্জামের ব্যবহার সহ দুর্ঘটনা থেকে প্রতিকারের প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয়। শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা এ মহড়ায় সহযোগিতা করেন। প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভায় মাগুরা ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, যেকোনো সময়ে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগে সাহস রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করায় ভালো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সাহস হারালে চলবে না। ভয় কে জয় করে নিজেকে এবং অপরকে বাঁচাতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারে উপস্থিত কৌশল ও সাহস আমাদেরকে রক্ষা করতে সবচেয়ে বেশি সহায়তা করে। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম প্রমূখ। এছাড়াও শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা