প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নওগাঁর ঘুঘুডাঙ্গা তালতলি সড়ক
প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা তালতলী সড়ক।রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ। প্রায় তিন কিলোমিটার রাস্তার পাশের এই তালগাছের সৌন্দর্য দেখতে ভিড় করছেন সারা দেশ থেকে আগত দর্শনার্থীরা। তাল সড়কের দুই পাশে শত শত বিঘায় রোপন করা হয়েছে বোরোধানের চারা। আর সেই বোরো ধানের চারা ঘুঘুডাঙ্গা তালতলীতে বাড়তি সৌন্দর্য সৃষ্টি করেছেন প্রকৃতিপ্রেমীদের জন্য। চারিদিকে সবুজে লোকারণ্য। ঘুঘুডাঙ্গায় আগত দূর দুরান্ত থেকে দর্শনার্থীদের প্রশান্তি লাঘব করার জন্য রাস্তার দুই পাশ আরো সরু করা হয়েছে। নতুনভাবে পুরো তিন কিলোমিটার রাস্তাটি নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়াও ঘুঘুডাঙ্গাতে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে তাল কফি হাউস, পাবলিক টয়লেট, বসার জন্য সুন্দর ব্যবস্থা। এছাড়াও তাল সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে একটি দিঘী। দিঘীটির চতুর্দিকে গড়ে উঠেছে বিভিন্ন প্রকার খাবার এবং কসমেটিক পর্নের দোকান। সারেজমিন ঘুঘুডাঙ্গা তে গিয়ে দর্শনার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন,আমরা এর আগেও ঘুঘুডাঙ্গাতে এসেছিলাম। সেই সময়ইও প্রকৃতির সৌন্দর্য ছিল কিন্তু এইবার এসে মনে হচ্ছে যদি সারাজীবন এখানেই থেকে যেতে পারতাম তাহলে মন্দ হতোনা। রাস্তার দুই পাশ প্রশস্ত করায় খুব স্বাচ্ছন্দে প্রকৃতির মাঝে কিছু সময় বিচরণ করতে পারলাম।আগের থেকে ঘুঘুডাঙ্গা অনেক অনেক অংশেই পরিবর্তন হয়েছে। ঘুঘুডাঙ্গার সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন খাদ্য মন্ত্রীর সাধন চন্দ্র মজুমদার। এই তাল সড়কের দুই পাশে তালগাছগুলো খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার লাগিয়েছিলেন যখন তিনি হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন। মন্ত্রী একটু সময় পেলেই চলে আসেন এই ঘুঘুডাঙ্গাতে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি