ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে বাইক দূর্ঘটনায় সেনাসদস্য নিহত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১০-৩-২০২৩ বিকাল ৫:৫২
পটুয়াখালীর লেবুখালী-বগা আরএন্ডএইচ সড়কের বাইতুল রুহুল আমীন কমপ্লেক্স এলাকায় মর্মান্তিক বাইক দূর্ঘটনায় আবু জাফর শাহীন (৪০) নামের এক সেনাবাহিনীর অবঃপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু ঘটেছে। গতবৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেঘাবানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন (৪০) প্রতিদিনের ন্যায় শেখ হাসিনা সেনানিবাসের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। পথচারীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিওমেসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরেস্থানে দাফন করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আপত্তি থাকায় ময়নাতদন্ত ব্যতিরেকে লাশ দাফন করতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চাকুরী থেকে অবসর নিয়ে নিহত আবুজাফর শাহীন মুরাদিয়ার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সামনে ঔষধের ব্যবসা করছিল। 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ