হাতি মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে : বনমন্ত্রী
হাতি মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপুর্ণ অবস্থান তৈরী করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কে মন্ত্রী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের দ্বন্ধ নিসরনে সোলার ফ্রান্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশনাল পার্ক এলাকায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
তিনি আরোও বলেন বন্য হাতির আবাসস্থল ছিল কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। তিনি বলেন, নতুন করে আমাদেরকে তাদের আবাসস্থলকে নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে আমাদের হাতির খাবার তৈরী করতে হবে। হাতি যে খাবার গুলো খায় সেই সকল গাছ রোপন করতে হবে। তিনি বন এলাকায় বসবাসকারী অনুরোধ জানিয়ে বলেন, হাতির সাথে আপনারা দ্বন্ধে জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে তা আমরা ক্ষতিপুরণ দেয়া চেষ্টা করবো।
রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, কাপ্তাই সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মোঃ শোয়েব খান।
পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন মন্ত্রী।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
Link Copied