ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : নওফেল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ১:৫০
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের কেদারনাথ কলোনীর জোড় শিব মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি অতি প্রাচীনতম মন্দির। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সনাতন ধর্ম প্রচারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অত্যন্ত প্রাচীন এই মন্দিরের পূনঃ সংস্কার কাজের মাধ্যমে এই মন্দিরকে আরো দৃষ্টি নন্দন করার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সকল ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে দূর্বার গতিতে। এসময় তিনি মন্দিরে পূনঃ সংস্কার কাজে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
 
গত শুক্রবার (১০ মার্চ)  নগরীর এনায়েত বাজার কেদারনাথ জোড় শিব মন্দিরের পুনঃনির্মান কাজ ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সনাতন ধর্ম সংসদ কমিটির সভাপতি উত্তম দে'র সভাপতিত্বে  এবং মন্দির পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শিবু প্রসাদ চৌধুরী সঞ্চালনায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, মহিলা কাউন্সিলর নিলু নাগ, বিপু ঘোষ বিলু, মনিন্দ্র কুমার দে, মহাদেব ঘোষ, দুলাল মজুমদার, অরুন ধর, কাঞ্চন ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, দে,বিপ্লব দে, টুটুল মজুমদার, মঙ্গল পাল, আশিষ নাথ, শ্যামল দে,প্রকাশ ঘোষ, জয় দেব বিশ্বাস, উজ্জ্বল মজুমদার, রুমা দাশ, রতন দে, তুহিন চৌধুরী শানু, তপন দে, সুমন সিং, বিপ্লব ঘোষ, সজীব দাশ, তন্ময় দত্ত, সৌরভ ভট্টাচার্য, গোয়ালপাড়া মহিলা সংঘের পূজা কমিটির গীতা রুদ্র, গোয়ালপাড়া মঙ্গলময়ী কালী মন্দির কমিটির প্রকাশ ঘোষ, বজ্রধাম মন্দির কমিটির সাধারন সম্পাদক শিমুল দাশ, নন্দনকানন রথের পুকুর পাড় বালক সাধুর আশ্রমের সাধারন সম্পাদক মৃনাল কান্তি দত্ত প্রমুখ। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন

বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন