উলিপুরে জাতীয় সংসদে সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন
জাতীয় সংসদে সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে পৌর শহরের গবামোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সভাপতি বাবু আশীষ নারায়ণ সরকার, উপদেষ্টা ও গোবিন্দ জীউ সংস্কৃত মহাবিদ্যালয়ের ৪র্থ তীর্থ অধ্যক্ষ জীতেন্দ্র নাথ রায়, পুরোহীত সুনীল চক্রবর্তী, বিপ্লব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বর্মন, উলিপুর মতিন কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, রামকৃষ্ণ চক্রবর্তী, উদয় চন্দ্র বর্মন, গোবিন্দ ঘোষ প্রমুখ।
এ সময় বক্তরা ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের প্রতি সংরক্ষিত ৬০টি আসনের দাবী জানান। মানববন্ধনে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি