ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার ৩৩ বছর পর এবার প্রথমবারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়। বিভাগের ৩৩টি ব্যাচ অনুষ্ঠানে অংশ নেন।
দিনটি উপলক্ষে শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার আহবায়ক ছিলেন অধ্যাপক ড. সাইফুজ জামান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এদিকে পুনর্মিলনীকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করা হয়। স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্য হরেক রকমের পিঠা বিক্রয় করা হয়। পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকনা পিঠা, সামুছা, জর্দা, শাহী টুকরা, নারকেল পিঠা, বিস্কিট পিঠা এবং পায়েস।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু