করোনায় গাজীপুরে হকারদের দুঃসময়
গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র ভাওয়াল রাজবাড়ী ও আশপাশের এলাকার পাঠকদের হাতে পৌঁছে দেয়া পত্রিকার হকাররা করোনার দীর্ঘ সময় ধরে কষ্টে জীবীকা নির্বাহ করছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সংবাদপত্রের পাঠক কমে যাওয়ায় এ এলাকার অর্ধশত হকারের আয়ও কমে যায়। এতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই সংবাদপত্রসেবীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মহামারী করোনার আগে জয়দেবপুর শহর ও আশপাশের প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ৪৯ জন হকার প্রতিদিন ১০ হাজরের বেশি পত্রিকা বিলি করতেন। করোনা মহামারীর কারণে তা এখন দাঁড়িয়েছে সাড়ে ৬ হাজারে। অনেক কষ্টে পত্রিকার সরবরাহ চালিয়ে যাচ্ছেন তারা। সুদিনের অপেক্ষায় আছেন হকাররা। গাজীপুর পৌর সুপার মার্কেটের বারান্দায় পত্রিকা নিয়ে গ্রহকদের কাছে পৌঁছে দেয়ার আগে তাদের কষ্টের কথা জানালেন।
করোনার মহামারীর কারণে বিভিন্ন সরকারি অফিস করোনা ছড়ানোর ভয়ে পত্রিকা রাখা বন্ধ করে দেয়। জেলা শহরের বিভিন্ন সরকারি অফিসে দেড় হাজার পত্রিকা বিলি করতেন হকাররা।
জয়দেবপুর পৌর সুপার মার্কেট পয়েন্টের সুপারভাইজর কাজী মো. আব্দুল মান্নান জানান, অনেক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে এখন পত্রিকা রাখে না। ব্যবসায়ীরাও দোকানপাটে পত্রিকা রাখেন না। জয়দেবপুর শহরে তিন হাজার পত্রিকা কম চলে।
আনোয়ার সংবাদপত্রের বিতরণকারী ইউসুফ খান দুঃখ করে বলেন, করোনার কারণে প্রতিদিন আমাদের পত্রিকা বিক্রি কমেছে। গত দেড় বছর ধরে করোনা মহামারীর কারণে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ করে রেখেছে সরকার। বাসা-বাড়িতেও পত্রিকা রাখে না।
জয়দেবপুর শহরের হারুন পেপার হাউজের মালিক মো. হারুন অর রশিদ বলেন, করোনার প্রথম দিকে বন্ধ হয়ে গেছিল পত্রিকা। আস্তে আস্তে একটু স্বাভাবিক হওয়ার ফলে এখন কিছুটা পত্রিকা চলছে। আমরা তো চাইলেই এখন অন্য পেশায় যেতে পারি না। তাদের দিকে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও পত্রিকা মালিকদের সুদৃষ্টি কামনা করেন অন্য সবাই।
তিনি আরো বলেন, পত্রিকার মাধ্যমে করোনা ছড়ায় না। পত্রিকায় যদি করোনা ছড়ায় আমরা আল্লার রহমতে এখনো করোনায় আক্রান্ত হইনি। দু-একজনের হকারির পাশাপাশি অন্য ব্যবসা আছে, বাকিদের পত্রিকা বিক্রি করে সংসার চলে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied