নোয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
নোয়াখালীর কবিরহাটে দৈনিক ডেল্টা টাইমস, ঢাকা প্রকাশ ও ই-প্রেস নিউজের জেলা প্রতিনিধি আবদুল্যাহ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয় তার পরিবারের আরো তিনজন ।
গত শুক্রবার (১০ মার্চ ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড নলুয়া ভূঁইয়ারহাট এলাকায় তার নিজ বাড়িতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।হামলাকারী সন্ত্রাসীরা হলেন, একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে ছায়েদ ( ৪৫), ছায়েদের বড় ছেলে মামুন (২৩), হৃদয় (২১), মৃত মফিজের ছেলে আবুল কালাম (৪৫)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা জমির বিরোধের জেরধরে পরিকল্পিত ভাবে ১৫/২০ জন সন্ত্রাসী হটাৎ করে সাংবাদিক আবদুল্যার মাথায় রড দিয়ে সজোরে আঘাত করেন। মামুন নামের একজন সন্ত্রাসীসহ বাকিরা এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক আবদুল্যাহ বলেন, ঘটনার দিন সন্ধ্যায় সাবেক মেম্বার আবদুল খালেক সহ তিনজন বসে কথা বলছিলাম, কবে সবাই বসে কাগজপত্র দেখে যার যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া যায়। এমন সময় সুদি ছায়েদের নেতৃত্বে চাগুরুতর আহত হয় দিক থেকে গিরে এসে এলোপাতাড়ি ভাবে আমাকে মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা আমার মামা এবং আমার মাকেও তারা বেধড়ক মারধর করে। একপর্যায়ে মামুন রড দিয়ে আমার মাথায় আঘাত করে।
অভিযোগের বিষয়ে জানতে ছায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যবস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন