ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রোববার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাইম ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও এসএমই শাখার এসইও ও শাখা প্রধান মো: আব্দুল ওয়াহেদ মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবু তৈয়ব মো: মনিরুল হুদা হেলাল, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম জুলফিকার, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিভাষ রায় মানসসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় “ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়” টিম। প্রতিদ্বন্দি টিম ছিল “সালন্দর উচ্চ বিদ্যালয়” টিম। খেলা ৫০ ওভারে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৪টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো উদ্বোধনীর ২টিম, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয় টিম। অ্যাম্পায়ের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান চয়ন ও মাহাবুব আলম মনু। স্কোরারের দায়িত্ব পালন করেন মেজবাউল ফেরদৌস।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied