ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামায় অবৈধ করাত কলে মাদার ট্রি চিরাই করে নেওয়া টলি ও নোহা কার থ্রি মুখি সংঘর্ষ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ৩:২০

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান ও হায়দারনাশী এলাকায় কয়েকটি করাত কলে (সমিল) বন বিভাগের রিজার্ভের মূল্যবান মাদার ট্রি গাছ চিরাই ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। আজ রোববার (১২ মার্চ) সকাল ৮টার দিকে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালীর গুলিস্তান বাজার এলাকার করাতকল থেকে চিরাই শেষে এইসব কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথে মহাসড়কের মালুমঘাট বাজারের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয় পর্যন্ত এসে কাঠ বোঝাই ট্রলিটি অতর্কিতভাবে দিক পাল্টিয়ে ডুমখালীর দিকে যেতে চাইলে পিছন থেকে আসা প্রাইভেট নোহার মুখোমুখি ধাক্কা লাগে।

দিনদুপুরে বনাঞ্চলের গর্জন কাঠ পাচারকালে ট্রলি ও প্রাইভেট নোহার সংঘর্ষে তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোঃ আরাফাত (৩০) ও একই এলাকার মাহাবুবা আক্তার (৪২) কক্সবাজার সদরের ঈদগাঁও কলেজ সংলগ্ন ভাদিতলা এলাকার বাসিন্দা। আহত অপরজনের নাম জানা যায়নি।

আহতদের স্বজন কায়ছার বাবুল জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে পরিক্ষা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আরাফাতকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল থেকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামার গুলিস্তান বাজার থেকে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় ট্রলি যোগে অবৈধভাবে বোট নির্মাণের কারখানায় চিরাই গর্জন গাছ নিয়ে যাচ্ছিল। 

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, আমি নতুন এসেছি। বনের কাঠ কোথায় পাচার হচ্ছে, কারা জড়িত বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের মধ্যমে দ্রুত করাতল উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি। মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত কাঠ বোঝাই ট্রলি ও প্রাইভেট নোহাটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা