ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভার ম‌ডেল থানা এলাকায় ৩ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-৭-২০২১ রাত ৮:২৬

সাভার ম‌ডেল থানার বি‌ভিন্ন এলাকা থে‌কে অ‌ভিযান চা‌লি‌য়ে মাদকসহ তিন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ। সাভার ম‌ডেল থানা প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৪ জুলাই‌ বিকেল সা‌ড়ে ৫টার দি‌কে সাভার ম‌ডেল থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বাড্ডা ভাটপাড়া ম‌্যা‌নেজার রু‌বে‌লের বা‌ড়ির সাম‌নে কাঁচা রাস্তার ওপর মাদক ব‌্যবসায়ী মো. রা‌সেল (৩৫), পিতা মৃত জ‌সিম উ‌দ্দিন, মাতা নাজমা বেগম, সাং কাজী মোকমাপাড়া, সাভার; আল আমীন (২৭), ‌পিতা নবী হো‌সেন, মাতা নুরজাহান বেগম, সাং সবুজবাগ, জা‌মে মস‌জি‌দের পা‌শে, থানা সাভার, জেলা ঢাকাদ্ব‌য়ের কাছ থে‌কে ৮০০ পু‌রিয়া হে‌রোইন উদ্ধার করা হয়, যার ওজন অনুমান ৮০ গ্রাম ‍এবং মূল‌্য অনুমান ২ লাখ ৪০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে আরো জানা‌নো হয়, ‍শনিবার রাত  ১২ট‍ার দিকে মো. বাবুল ওর‌ফে হাত কাটা বাবুল (৪৫), পিতা বাচ্চু মিয়া, সাং কাউ‌ন্দিয়া মধ‌্যপাড়া, থানা সাভার-এর কাছ থেকে ১৭৫ পুরিয়া হে‌রোইন ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হে‌রোই‌নের ওজন অনুমান ১৭৫ গ্রাম, মূল‌্য আনুমা‌নিক ৩৫ হাজার টাকা এবং ৪০০ গ্রাম গাঁজার মূল‌্য আনুমা‌নিক ৫ হাজার টাকা। 

উক্ত আসামিদের বিরু‌দ্ধে সাভার ম‌ডেল থানায় মাদকদ্রব‌্য আই‌নে নিয়মিত মামলা রুজু ক‌রে আদাল‌তে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত তিন মাদক ব‌্যবসায়ীর বিরু‌দ্ধে বি‌ভিন্ন থানায় একা‌ধিক মাদক মামলা র‌য়ে‌ছে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার