নোয়াখালীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভুক্তভোগী প্রেমিকার নাম বিবি মরিয়ম (১৯)। সে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।
শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে মরিয়মের প্রেম ছিল। মুঠোফোনে তারা যোগাযোগ রাখত। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন। কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জের ধরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদেরকে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে বাকবিন্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহৃ রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২