ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখার ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ভষ্মিভুত প্রায় ২ কোটি টাকার ক্ষতি


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৫:৭

মাগুরা শালিখা উপজেলার বুনাগাতী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ১০টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের ঘটনা ঘটে আমাদের মুদি দোকান ও গুদামসহ ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভুত হয়েছ। অগ্নিকান্ডে চন্দন কুন্ডুর মুদি দোকান, বরুন কুন্ডুর মুদি দোকান ও মুদি মালের গুদাম, দিবাশিষের মুদি দোকান, শাহ আলম ডেন্টাল কেয়ার, উজ্জ্বল র্ফামেসী, প্রশিষ কুন্ডর চাউলের আড়ৎ, গৌতম নাথের কাপড়ের দোকান, উজ্জ্বল শিকদারের ধান পাটের গুদাম এবং মনু মিয়ার মুদী দোকান পুড়ে ভষ্মিভুত হয়। এতে সব মিলে আমাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। রাত ২টার দিকে প্রথমে বাজারের পাহারাদাররা জানতে পেরে মাগুরা ও যশোরের বাঘার পাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। কিন্তু ফায়ার সার্ভিস উপস্থিত না হওয়ায় বাধ্য হয়ে পাহারাদার কর্মীরা ৯৯৯- এ ফোন দিয়ে সাহায্য চায়। কিন্তু আগুন লাগার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় বলে স্থানীয়দের অভিযোগ। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুণ নেভাতে সক্ষম হয়। এ ব্যাপারে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার কর্মী মোঃ জাহিদুল ইসলাম জানান, আমার হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করতে না পেরে আমি ৯৯৯ এ ফোন দিই। এর পর ৩টা ১৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ী আসে। ততোক্ষণ পুড়ে সব শেষ। বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার লস্কর জানান , রাত ২টার দিকে বাজারে নিরাপত্তা কর্মীরা আমাকে ফোন দিলে আমি সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন দিই। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩ টার পর ঘটনাস্থলে পৌঁছায়। ততোক্ষণ ১০টি দোকান পুড়ে ভষ্মি ভুত হয়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সোহাগুজ্জামান জানান, শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে ১ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে। পরবর্তীতে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে অনুমান করা যাচ্ছে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম