অভয়নগরে জাহাজ থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু
যশোরের অভয়নগরে জাহাজ থেকে নদীতে পড়ে হ্যান্ডলিং শ্রমিক শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। গত ১২ মার্চ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী ট্রের্ডাসের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যাক্তির সন্ধান করতে চেষ্ঠা চালিয়ে যায়।অনেক চেষ্ঠার পর সন্ধ্যা ৬ টার দিকে লাশ উদ্ধার করাতে সক্ষম হয়। নিহত শরিফুল ইসলাম সাগরের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাব আলী শিকদারের ছেলে। নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিকেরা জানান,অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে শরিফুল ইসলাম সাগর নামের এক ব্যক্তি নিখোঁজ হন।
পরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শরিফুল ইসলাম সাগরের খালাত ভাই ইসমাইল হোসেন বলেন,আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ১০টার সময় মের্সাস চিশতী ট্রের্ডাস ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যায়।
অবশেষে সন্ধ্যার সময় ওই স্থানের নদের মাঝ থেকে ডুবুরিরদল লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত সাড়ে ১০ টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয় । পরে তারা এসে তার সন্ধান করতে থাকে। প্রায় ৭ঘন্টা ধরে খোঁজার পর সন্ধ্যায় শরিফুলের লাশ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied