ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে শিশু শ্রমিক দিয়ে চলছে আশ্রায়ন প্রকল্পের মাটি ভরাট


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ১১:৪৭

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প (গুচ্ছ গ্রাম) সরকারি বাড়ি নির্মাণের শিশু শ্রমিক দিয়ে আশ্রায়ন প্রকল্পের জায়গা ভরাটের কাজ করানোর অভিযোগ উঠেছে। এতে করে শিশু শ্রমিক দিয়ে পুকুর খননের মাটি ট্রাকটারে করে সরকারি বাড়ি ভরাট করার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। যেখানে সরকারের নির্দেশ কোন কাজে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো যাবেনা,সেখানে সরকারী নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিশু শ্রমিক দিয়ে সরকারি বাড়ি নির্মাণে মাটি ভরাটের কাজ করাচ্ছেন  ঠিকাদার। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,পাঁচন্দর ইউনিয়নের শিতপুর ও গোদাগাড়ী উপজেলার পলাশী গ্রামে। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে আশ্রায়ন প্রকল্পের বাড়ি। আর সেই বাড়ি নির্মাণ কাজের জন্য জায়গা ভরাট করতে শিতপুর থেকে পুকুর খননের মাটি শিশু শ্রমিক দিয়ে ট্রাকটারে করে নেয়া হচ্ছে পলাশী গুচ্ছ গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা যায়,শিশু শ্রমিক দিয়ে মাটি বহনে ট্রাকটার চালাচ্ছেন একজন শিশু। সে ট্রাকটার চালিয়ে পুকুরের মাটি নিয়ে যাচ্ছেন আশ্রায়ন প্রকল্পে। এতে করে শিশুর গাড়ি চালানো দেখে মনে হচ্ছে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। অথচ উদাসীন তানোর প্রকল্প অফিস। অনেকে অভিযোগ করে বলেন,সরকারি বাড়ির কাজ করানোর নামে দিনরাত সমান ভাবে পুকুর খননের মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। ফলে পুকুরের পঁচা কাঁদা মাটি রাস্তায় পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। সাথে  ধুলোবালি উড়ে মানুষের ঘরবাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এতে ধুলোবালির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীসহ পথচারীরা। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম বলেন, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর কোন সুযোগ নেই, যদি এমন হয়ে থাকে তাহলে খোঁজ খবর নিয়ে সেই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত