স্বপ্নের গ্যাস লাইন আসবে গোপালগঞ্জে
হয়েছে স্বপ্নের পদ্মা সেতু, তবুও যেন স্বপ্ন পূরন হয়নি দক্ষিনাঞ্চলের মানুষের। পদ্মা সেতুর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষিণাঞ্চলে দ্রুত প্রয়োজন গ্যাস সরবরাহ। তাই দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ জেলার মানুষের প্রানের দাবি গ্যাস লাইন। সে কারণে আশায় বুক বেঁধে আছে এই অঞ্চলের সর্বস্তরের মানুষ। খুলবে অর্থনৈতিক বিষ্ময়কর সম্ভাবনার দার।
পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে গেছে অর্থনৈতিক গুরুত্ব। যেহেতু সরকার দক্ষিন অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। মোংলা পোর্ট ও পায়রা বন্দর রয়েছে এই অঞ্চলে তাই ব্যবসা বানিজ্যে অর্থনৈতিন প্রসার ঘটবে। গোপালগঞ্জে গ্যাস লাইন আসলে শিল্প, কারখানা, ব্যববসা-বাণিজ্য ও কৃষিতে বিষ্ময়কর পরিবর্তন আসবে। এছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এখনো জ্বালানি কাঠ ব্যবহার করে রান্না করছে মানুষ। আবার কেউ কেউ এলপি গ্যাস ব্যবহার করলেও রান্নার মাঝে গ্যাস ফুরিয়ে যায়। তখন পড়তে চরম বিপাকে। গোপালগঞ্জের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হবে পদ্মা সেতু হয়ে যদি গ্যাস সরবরাহ হয়। ‘নতুন শিল্প-কারখানা স্থাপনের লক্ষ্যে এই অঞ্চলে ১৭টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এগুলোর অবকাঠামো বাস্তবায়ন করতে গ্যাস লাইন দ্রুত প্রয়োজন।
পদ্মা সেতুর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষিণাঞ্চলে দ্রুত শিল্পায়ন করতে হবে। এর জন্য দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ জেলায় প্রয়োজন গ্যাস সরবরাহ। শিল্পোদ্যোক্তারাও বলেছেন, দ্রুত বিনিয়োগের জন্য গ্যাস সরবরাহের বিকল্প নেই। সে কারণে আশায় বুক বেঁধে আছে এ অঞ্চলের বাসিন্দারা। ‘গ্যাস নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন আছি। জেলার মানুষের প্রানের দাবি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
কতৃপক্ষ বলেছেন, পদ্মা সেতু ঘিরে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। পদ্মা সেতুর কারণে শুধু শিল্প খাতেই নতুন নতুন বিনিয়োগ হবে না, সুফল মিলবে কৃষি খাতেও। পর্যটন এলাকাও গড়ে উঠবে, আর এসব অগ্রগতিতে গ্যাস যুক্ত হলে এ অঞ্চলের মানুষের কোনো কষ্টই আর থাকবে না বলে মনে করেন তিনি।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা