ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) প্রশাসন ভবনের সভাকক্ষে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, পরিবার ও পারিপার্শিক পরিবেশ থেকে আমরা শিখি আবার বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে তা শাণিত হয়। তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পরবো। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রশিক্ষণের মধ্যে দিয়ে চরিত্রবান, আদর্শ ও নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হতে হবে এবং কর্মজীবনের তার প্রতিফলন থাকবে।
অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, কর্মজীবনকে শাণিত করবার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন