শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরেপড়া রোধকল্পে সমাবেশ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের হান্দুলিয়া চামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরেপড়া রোধকল্পে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা।
এসময় বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। নিয়মিত একজন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকলে, পর্যায়ক্রমে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়। এসময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকের উদ্যেশ্যে বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে, কোন শিক্ষার্থী যেন কোন ভাবেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে না পারে। এসময় তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্মের দিতে খেয়াল রাখতে হবে। কেননা পোশাক ভাল থাকলে শিক্ষার্থীর মন ভাল থাকে। এরা পড়াশোনায় মনোযোগী হয়। এছাড়া আপনারা আপানাদের সন্তানের খাবার দাবার সম্পর্কে সচেতন থাকবেন, যতটুকু সম্ভব পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্ঠা করবেন। আত্বীয় স্বজনের বাড়ি যাওয়া কমাতে হবে যতটা সম্ভব চেষ্টা করবেন।
এসময় বিদ্যালয়ের অন্যন্য শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা