ইবি রক্তিমার সভাপতি সাইফ, সম্পাদক তুষার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফকে সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেফায়েত উল্লাহ তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) সংগঠনটি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি সিরাজুম মুনিরা ও রাকিব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রোহিনী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মসিউর রহমান এবং দপ্তর সম্পাদক আজিজা আনজুম।
নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন