ডুসাপের নেতৃত্বে তানভীর ও আরিফ
ঢাকা বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র সমিতির (ডুসাপ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ মৃধা তনিম। আগামী এক বছরের জন্য নবগঠিত আংশিক এই কমিটি গঠিত হয়েছে।
গত ১০ মার্চ ডুসাপের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলামের অধীনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দী না থাকায় এককভাবে সভাপতি হিসেবে আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফ মৃধা তনিম নির্বাচিত হয়েছেন।
আব্দুল্লাহ মো. তানভীর ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে আরিফ মৃধা তনিম গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফজলুল হক মুসলীম হলের আবাসিক শিক্ষার্থী।
নিজেদের দায়িত্ব নিয়ে তানভীর ও আরিফ বলেন, 'আমাদের ইচ্ছা হচ্ছে এই সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিরোজপুর জেলার ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে আর্থিক ও আবাসন সমস্যা সমাধান করার চেষ্টা করাব। আর এই সংগঠনের মাধ্যমে পিরোজপুরের অজপাড়া গাঁয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সার্বিক পরামর্শ প্রদান করা।'
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
Link Copied