ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২৩ বিকাল ৫:৫৯
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় দশ হাজার টাকা জরিমানা করা হয় আসামীকে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৪০)।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের কর্মকর্তারা। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ২০১৯ সালের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।  তবে এ মামলার সাথে বাদশার স্ত্রী রোজিনার কোন প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা