সন্তানকে দিয়ে ভিক্ষা করাতেন মা, সেই টাকায় খেলতেন জুয়া
নিজের সন্তানকে দিয়ে ভিক্ষা করিয়ে ভিক্ষার টাকায় জুয়া খেলার ঘটনায় হোসনে আরা বেগম (৩৮) নামে এক পাষণ্ড মা’কে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো। গত ১২ মার্চ ২০২৩ তারিখ রাত অনুমান ১০ টার সময় সিএমপি, চট্টগ্রাম আওতাধীন পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশাহ মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা আসামী হোসনে আরা বেগম নিজের শিশু সন্তানের পায়ে পলিথিন মুড়িয়ে আগুন ধরিয়ে দিতেন । সেই পোড়ার ক্ষত দেখিয়ে মেয়েকে দিয়ে মানুষের নিকট হতে ভিক্ষা করিয়ে টাকা সংগ্রহ করে সেই টাকায় জুয়ার আখড়ায় লুডু খেলতেন হোসনে আরা বেগম।
গত ২৭ এপ্রিল ২০২২ তারিখ জনৈক মোঃ রাশেদ, লিমু সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে তার মেয়ে রাশেদা আকতার (১১) কে জোরপূর্বক অপহরন করেছে মর্মে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৭ চট্টগ্রামে মামলা দায়ের করেন গ্রেফতারকৃত মহিলা আসামী হোসনে আরা বেগম। বিজ্ঞ আদালত মামলাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, চট্টগ্রাম মেট্রোর উপর দায়িত্বভার অর্পন করেন। পিবিআই, চট্টগ্রাম মেট্রোর উপ-পুলিশ পরিদর্শক জনাব জাহেদুজ্জামান চৌধুরী বর্ণিত নারী ও শিশু মামলাটি অনুসন্ধানকালে কথিত ভিকটিম রাশেদা আকতার (১১) কে উদ্ধার পূর্বক নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। কথিত ভিকটিম রাশেদা আকতার বিজ্ঞ আদালতে তার জবানবন্দিতে উল্লেখ করে যে, সে বদনাশাহ মাজারের সামনে ভিক্ষা করত। তার মা হোসনে আরা বেগম পলিথিন দিয়ে তার পা পুঁড়ে দিত। পোঁড়া পা দেখিয়ে মানুষের নিকট হতে ভিক্ষা করে টাকা সংগ্রহ করত। ভিক্ষায় সংগৃহীত টাকা দিয়ে হোসনে আরা বেগম ছক্কা খেলত। ভিকটিম রাশেদা আকতার এর ছোট ভাই এক্সিডেন্ট করে পা ভেঙ্গে ফেলায় তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়। তখন রাশেদ ও লিমু তার মাকে আর্থিক সহায়তা করে। পরে রাশেদ ও লিমুর বাসায় ভিকটিম রাশেদা আকতারকে গৃহকর্মী হিসাবে কাজে দেওয়া হয়। লিমু ও রাশেদ ভিকটিম রাশেদা আকতার কে অপহরন করেন। পরবর্তীতে অনুসন্ধানকালে প্রমাণিত হয় যে, হোসনে আরা বেগম রাশেদ ও লিমুকে মিথ্যা অপহরন মামলা দিয়ে টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) ৭/৩০ ধারায় মামলা দায়ের করে।
পিবিআই চট্টগ্রাম মেট্রো এর তদন্তে উঠে আসে, টাকা আদায়ের জন্য রাশেদ ও লিমুর বিরুদ্ধে গ্রেফতারকৃত মহিলা আসামী হোসনে আরা মিথ্যা অপহরণ মামলা করেছে। অপহরণের ঘটনাটি সত্য নয় মর্মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই চট্টগ্রাম মেট্রো। বিজ্ঞ আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে ভিকটিম রাশেদা আকতার কে দিয়ে ভিক্ষা বৃত্তি পেশায় জড়ানোর জন্য তার মা হোসনে আরা বেগম এর বিরুদ্ধে শিশু আইন ২০১৩ এর ৭১ ধারা মোতাবেক এসআই পদমর্যাদার কর্মকর্তাকে বাদী করে এফআইআর গণ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওসি, পাঁচলাইশ মডেল থানাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে এসআই নুরুল আলম মিয়া, পাঁচলাইশ মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম বাদী হয়ে হোসনে আরা বেগমের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০৮, তারিখ-১৯/১১/২০২২ইং, ধারা-শিশু আইন ২০১৩ এর ৭১ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই, চট্টগ্রাম মেট্রো, চট্টগ্রাম মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পিবিআই প্রধান, অ্যাডিশনাল আইজিপি, জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার জনাব নাইমা সুলতানা, পিপিএম-সেবা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মর্জিনা আকতার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পিবিআই চট্টগ্রাম মেট্রো এর আভিযানিক দল গত ১২ মার্চ ২০২৩ তারিখ রাত অনুমান ১০ টার সময় সিএমপি, চট্টগ্রাম আওতাধীন পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশাহ মাজার এলাকা হতে অভিযুক্ত মহিলা আসামী হোসনে আরা বেগম গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মহিলা আসামী হোসনে আরা বেগম নিজের গর্ভজাত একমাত্র মেয়েকে দিয়ে ভিক্ষা করান। ভিক্ষা করাতে গিয়ে মানুষের সহানুভূতি আদায়ের জন্য সে তার সন্তানের শরীরে বিভিন্ন আঘাতের সৃষ্টি করে। সন্তানকে দিয়ে ভিক্ষা করানোর মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে তিনি জুয়া তথা ছক্কা খেলেন। এছাড়াও তার মেয়ে ভিকটিম রাশেদা আকতারকে গৃহকর্মীর কাজ দিয়ে পরবর্তীতে গৃহের মালিকদের অহেতুক হয়রানী করে টাকা আদায়ের জন্য সে মিথ্যা মামলার দায়ের করে। গত ১৩ মার্চ ২০২৩ আসামী হোসনে আরা বেগমকে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর