ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় শক্রতার আগুনে পড়ে ছাই ব্যবসায়ীর বসতভিটা, ১৫ লাখ টাকার ক্ষতি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ৪:৩১

পূর্বশত্রুতার জেরে পাবনা সদর উপজেলায় কাপড় ও ইলেকট্রনিক ব্যবসায়ীর বাড়ি-ঘরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে  দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে ৭টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া স্বর্ণালঙ্কার, টিভি-ফ্রিজ, আসবাবপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।  
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী পরিবার। এর আগে  সোমবার ( ১৩ মার্চ) রাত ৯টার দিকে পাবনা সদরের দোগাছি ইউনিয়নের চর কোশাখালী পশ্চিম পাড়ার আব্দুল জব্বারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে প্রথমে বিকট শব্দে ঘর থেকে বের হয়ে পড়েন  আব্দুল জব্বার ও বাড়ির লোকজন। এসময় ঘরের পাশ থেকে প্রতিবেশী আব্দুর রহমান চিনি প্রামানিকসহ ৩/৪ জনকে দৌঁড়ে পালাতে দেখেন। পরে ঘরের ওপরে আগুন দেখতে পান তারা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে আসেন। পরে ৯৯৯-এ নম্বরে কল করলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে ৭টি ছাগল, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, দু’টি ঘর ও আসবাবপত্রসহ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পরপরই উপজেলার দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে প্রতিবেশী আব্দুর রহমান চিনি, চিনির ছেলে সুমন আলী, ভাতিজা পিয়াস ও পলাশ, মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী আব্দুল জব্বারের দাবি, আব্দুর রহমান চিনির সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের মধ্যস্ততায় একাধিকবার শালিশী বৈঠক করেও  কোনও সমাধান হয়নি। গত শনিবার তার ছেলেকে রাস্তায় উপর মারধরের চেষ্টা করেন আব্দুর রহমান চিনির  লোকজন। সেই চেষ্টা ব্যর্থ হয়ে ছেলের ইলেকট্রনিকের দোকানে গিয়েও হুমকি-ধামকি দিয়ে আসেন। এসব ঘটনার দু’দিন পরই তার বাড়িতে আগুন দেয়া হয়।
ঘটনার পর থেকেই স্বপরিবারে পালিয়েছেন অভিযুক্ত আব্দুর রহমান চিনি প্রামাণিক ও তার সহযোগিরা। এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত আব্দুর রহমান চিনি প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির