ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় যুবলীগের কর্মী সভা যুব সমাবেশে পরিণত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-৩-২০২৩ বিকাল ৬:৯

খুলনায় কয়রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের  কর্মী  সভা যুব  সমাবেশে পরিণত হয়েছে। কর্মী সভায় অংশ নিতে  সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে  কয়রা কপোতাক্ষ কলেজ মাঠ প্রাঙ্গনে নেতা-কর্মীরা আসতে শুরু করে। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসেন।স্থানীয় এমপি ও জেলা যুবলীগের নেতা কর্মীর উপস্থিতে  কয়রা উপজেলা বিভিন্ন স্থান থেকে ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত কর্মী সভা যুব সমবেশে পরিণত হয়।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কয়রা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে  কয়রা উপজেলা যুবলীগের  আয়োজনে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড় এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি সাবেক ছাত্রলীগের নেতা কর্মী নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি সন্তোশ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের  অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী 'ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন,,“গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশা প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  চৌধুরী মোহাম্মা রায়হান ফরিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রবার্ট বাবুল ঘোষ নিক্সন, হারুন আর রশিদ,বিধান রায়,কবির আহম্মেদ মনা, রাফেল হোসেন বাবু,তরিকুল ইসলাম সুমন, তালিউর রহমান সানি, তাপস জোয়াদ্দার, সাগর শেখ,যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল,  আব্দুস সামাদ গাজি, আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,  উপজেলা যুবলীগ নেতা, মাসুম বিল্লাহ, এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, উলিউর রহমান খোকা, রিয়াজুল ইসলাম, উজ্বল,  কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম হুমায়ূন কবির নিউটনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার