ঢাকায় এসএ ভিসা সেন্ট্রালের যাত্রা শুরু
সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে নির্বাহী পদে বাংলাদেশিদের ব্যাপক সুযোগ আছে বলে জানিয়েছেন স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান এসএ ভিসা সেন্ট্রালের কর্ণধার এস সুরজিৎ সিং সোধি। গত শনিবার (১১ মার্চ) বিকালে রাজধানীর পল্টনে ফারস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান এসএ ভিসা সেন্ট্রাল ঢাকায় তাদের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের নাগরিক সুরজিৎ সিং সোধি বলেন, ‘বাংলাদেশের বহু প্রবাসী বিদেশে কাজ করছেন। তাদের যোগ্যতা আছে এক্সিকিউটিভ জব পাওয়ার। কিন্তু তারা পায় না। বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, বাংলাদেশের সঙ্গে একটি ট্যাগ লেগে আছে। সেটা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার্স। অর্থাৎ তারা শুধু শ্রমিক শ্রেণির কাজই করেন। তবে বাংলাদেশের মানুষের সম্ভাবনা আছে এক্সিকিউটিভ জব পাওয়ার। আমরা সেই কাজটি করতে চাই এসএ ভিসা সেন্ট্রালের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা যেকোনো দেশের উন্নয়নের জন্য জরুরি। বাংলাদেশের সম্ভাবনা আছে। আমরা যদি মেডিক্যাল শিল্পের কথা বলি তাহলে বাংলাদেশে অনেক ভালো করছে এই শিল্পে।’
সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য কর্পোরেট প্রতিষ্ঠানে ভালো পদে চাকরির অনেক সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য কাজ করছি। তবে আমি আজকে সিঙ্গাপুরের কথা বিশেষভাবে বলতে চাই। অনেকেই সিঙ্গাপুর সম্পর্কে ভালোভাবে জানেন না। কারণ দেশটিকে আমার দেখা সেরা দেশ মনে হয়েছে। গত ২৩ বছর ধরে আমি সিঙ্গাপুর আছি। এই দেশটিতে বিশেষ কিছু আছে। আছে কাজে দক্ষতা অর্জনের বিশেষ সুযোগ।’
সুরজিৎ সিং সোধি আরও বলেন, ‘সিঙ্গাপুরে অনেক শর্ট কোর্স আছে। এসব কোর্স করে আইটি, কনস্ট্রাকশন ও লজিস্টিক ইন্ডাস্ট্রির চাকরিতে সহজেই প্রবেশ করা যায়। অনেকেই স্নাতক সম্পন্ন করে ফেলেছেন। কিন্তু তারা জানেন না কীভাবে আন্তর্জাতিক চাকরির বাজারে ঢুকতে হয়। আমরা এসএ ভিসা সেন্ট্রালের মাধ্যমে সেই সহযোগিতাটাই করতে চাই।’
বাংলাদেশে এসএ সেন্ট্রালের কার্যক্রম চালু করার বিষয়ে তিনি বলেন, ‘এর আগে আমি বাংলাদেশে কয়েক বার এসেছি। আমি মনে করি, এ দেশের মানুষের অপার সম্ভাবনা আছে। এই কারণে আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি।’এসএ ভিসা সেন্ট্রালের বাংলাদেশে ব্যবসায়িক অংশীদার খান জামির আক্তার টুটুল সম্পর্কে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে খান জামির আক্তারকে। কারণ তার দেশের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। যিনি ২০ বছর ধরে সিঙ্গাপুরে আছেন। তার কোনো দিন দেশে ফেরার কথা না। অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা। কিন্তু তিনি দেশে ফিরেছেন মানুষের জন্য কাজ করার জন্য।’
খান জামির আক্তার টুটুল বলেন, ‘আমি সিঙ্গাপুরে থাকি ২০০০ সাল থেকে। আপনারা যারা সিঙ্গাপুরে গেছেন বেড়াতে বা চিকিৎসার কাজে তারা দেখেছেন। বাংলাদেশের মানুষ সেখানে শুধু ডে লেবারের (শ্রমিক) কাজ করেন। সেখানে তারা তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি শর্ট কোর্স করে নিজেদের আরো ডেভলপ করতে পারেন। কিন্তু সেটি তারা জানেন না। কীভাবে নিজেদের ডেভলপ করা সম্ভব এ ব্যাপারে আমাদের গাইডলাইন একেবারে জিরো বলা চলে।’
তিনি আরও বলেন, ’সিঙ্গাপুরে মার্কেটে গেলে দেখবেন ওখানে দুবাই, চায়না ও বিশেষ করে ইন্ডিয়ার রাজত্ব প্রতিটি জায়গায়। আর আমাদের দেশের লোকজনকে দেখবেন শুধু শ্রমিকের কাজ করতে। এটি আসলেই খুবই লজ্জা ও অপমানজনক। আমরা চাই সিঙ্গাপুরে যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের আরও কীভাবে ডেভলপ করা যায়, তাদের স্কিলটা আরও কীভাবে বাড়ানো যায়। এ বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে।’
এসএ ভিসা সেন্ট্রাল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কয়েক বছর ধরে এসএ ভিসা সেন্ট্রাল নিয়ে আলাপ আলোচনা করেছি। সবশেষ গত জানুয়ারিতে বাংলাদেশে কাজ শুরু করি। আমি দেশের জন্য কিছু করতে চাই। এই কারণে এসএ ভিসা সেন্ট্রালের কার্যক্রম এ দেশে শুরু করেছি। এ ব্যাপারে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর